স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর যাত্রাবাড়ী থেকে ইয়াবাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবাররায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- মো. হাবিব উল্লাহ (৪২), বেলাল হোসেন (৩৪), মো. ফারুক হোসেন (২০) ও মো. হোসেন (৩২)। অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩৫ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।