শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি, রাত ৮:৪৩

ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে ১৪ পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
গত ৩ আগষ্ট মঙ্গলবার বিকেল ৩ টার দিকে র‌্যাব-১১ এর অভিযানে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইলমোড় থেকে পরিবহনে চাঁদাবাজিকালে ১৪ জন চাঁদাবাজকেএগ্রপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ আফজাল হোসেন (৩২), মোঃ আঃ রহমান (৩৮), মোঃ আমির হামজা (২৪), মোঃ মাসুদ ইসলাম (১৮), মমিনুল ইসলাম (৪৫), মোঃ রায়হান হোসেন (২৮), মোঃ হানিফ (৪৩), মোঃ ওয়াজেদ মিয়া (৪৮), মোঃ জাকির হোসেন (৩৪), মোঃ জাকের হোসেন (৩২), মোঃ হাবিবুর রহমান (২৬), মোঃ আনোয়ার হোসেন (২৮), মোঃ রনি হোসেন (২৮) এবং মোঃ ওসমান গনি মুন্সি (৫৬)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১৮ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। গতকাল র‌্যাব ১১ এর লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তারা আরও জাতে পারেন যে, দীর্ঘদিন ধরে একটি চাঁদাবাজ চক্র পরিবহনের চঅলক ও হেলপারদের ভয়ভীতি প্রদর্শন করে ও গুরুতর আঘাত করে চাঁদা আদায় করে আসছিল। অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় এটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা