বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, সকাল ৬:৫২

সিদ্ধিরগঞ্জের জাঁলকুড়িতে হাত পা বাঁধা নারাীর লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডের পশ্চিম মধুঘর জালকুড়ির একটি বালুর মাঠ থেকে হাত পা বাঁধা অবস্থায় নাসরিন আক্তার (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে মাঠে লাশটি দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে সকাল ১০ টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে । নিহত নাসরিন আক্তার জালকুড়ি আশরাফ দেওয়ানের মেয়ে বলে জানায় এলাকাবাসী ও থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে একই এলাকায় বাউল গান শুনতে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফিরেননি। শুক্রবার সকালে তার মরদেহ দেখে পুলিকে খবর দেয় স্থানীয়রা। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছি , ময়নাতদন্ত রিপোর্ট পেলে বলতে পারবো কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে তিনি ধারণা করেন ওই নারীকে কে বা কারা হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা