মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, বিকাল ৪:১৬
মোদিকে পালাতে হতে পারে, মন্তব্য হাসনাত আবদুল্লাহর

মোদিকে পালাতে হতে পারে, মন্তব্য হাসনাত আবদুল্লাহর

ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মোদিকেও পালাতে হতে পারে এবং শেখ হাসিনা তাকে নিয়েই বাংলাদেশে ফিরবেন।

বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর মোংলায় শেখ হাসিনা আমলের মতো গুমের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, যা ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ হিসেবে স্থান পাবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও যে রাজনৈতিক দলের সবচেয়ে বেশি নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, সেই দলই এখন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনা যে দেশে যান, সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। এখন এমন পরিস্থিতি হয়েছে যে তিনি বাংলাদেশে ফিরলে মনে হয় মোদিকেও সঙ্গে নিয়ে ফিরতে হবে।”

পথসভা শেষে মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহর নাম ঘোষণা করেন হাসনাত আবদুল্লাহ।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা