শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
১০ই সফর, ১৪৪৮ হিজরি, রাত ৪:১০
পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুনের ঘটনা

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুনের ঘটনা

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ের সামনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার ১১ নম্বর বড় মাছুয়া ইউনিয়নের হাইস্কুল সংলগ্ন এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জামায়াতের ইউনিয়ন কার্যালয়ের সামনে গাড়ির টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়। এ সময় সেখানে থাকা হাতে লিখিত বিভিন্ন কাগজ সংবলিত ব্যানারে আপত্তিকর লেখা দেখা যায়।

স্থানীয় জামায়াত নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান, যুব জামায়াতের সভাপতি রাকিব চাপরাশি ও সাধারণ সম্পাদক সাইফুলকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা