মোঃ মিলন খাঁনঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২৭৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩।রোববার (৬ মার্চ) রাতে শিমরাইল মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে কুমিল্লার দাউদকান্দির বেলঘর এলাকার মোঃ বাঁধন (২০) এবং জগমোহনপুর এলাকার মোঃ আমজাদ হোসেন (২২)।সোমবার (৭ মার্চ) দুপুরে ঢাকার টিকাটুলিতে অবস্থিত র্যাব-৩’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে র্যাব-৩’র সহকারী পুলিশ সুপার মো খায়রুল কবীর জানান, গ্রেফতাররা একটি যাত্রীবাহী বাসযোগে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের দিকে ফেন্সিডিলের চালান বহন করে নিয়ে আসছিল। তারা কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং একে অপরের যোগসাজসে র্দীঘদিন যাবৎ কুমিল্লা থেকে ফেন্সিডিল ক্রয় করে নারায়নগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।