বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি, সকাল ৯:৪৭

র‌্যাব-১১ মুন্সিগঞ্জে অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল কর্তৃক ২০২৩ তারিখ রাতে মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন মুক্তারপুর, পঞ্চসার সাকিনস্থ বেবিস্ট্যান্ড এলাকা হতে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী চন্দন কুমার @ আইস (৬২), পিতা- মৃত গোপাল চন্দন @ আইস’কে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক অনুসন্ধানে আইনশৃঙ্খলাবাহিনী জানতে পারে যে,আসামী চন্দন কুমার @ আইস (৬২) মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন চাপাতলা এলাকার বাসিন্দা। সে ১৯৯৬ সালের দিকে ঢাকার সিদ্দিকবাজার এলাকায় একটি সুতার দোকানে কাজ করত। গত ১৯৯৬ সালের মে মাসে ঢাকার লালবাগ থানা এলাকায় চন্দন কুমার @ আইস (৬২)’কে ডিবি পুলিশ ১টি অস্ত্রসহ গ্রেপ্তার করে। পরবর্তীতে ডিবি পুলিশ বাদী হয়ে লালবাগ থানায় চন্দন কুমার @ আইস (৬২) এর বিরূদ্ধে ১টি অস্ত্র মামলা দায়ের করে, যার মামলা নং-২৩(০৫)৯৬। মামলা দায়েরের পর চন্দন কুমার @ আইস (৬২) জামিন নিয়ে পলাতক হয়। র্দীঘ ২৭ বছর যাবত সে দেশের বিভিন্ন স্থানে সু-কৌশলে পলাতক ছিল। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গত ২০১০ খ্রিঃ গ্রেপ্তারকৃত আসামী চন্দন কুমার @ আইস (৬২)’কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।আসামীকে মুন্সিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা